সাধারণ জিজ্ঞাসা ও উত্তর
বই অর্ডার, ডেলিভারি ও অন্যান্য বিষয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলীর উত্তর নিচে দেওয়া হলো। আপনার প্রশ্নের উত্তর না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন।
ডেলিভারি হতে কত সময় লাগে?
ঢাকার ভিতরে: ১–২ কার্যদিবস। ঢাকার বাইরে: ২–৫ কার্যদিবস। অর্ডার নিশ্চিত হওয়ার ২৪–৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল পাঠিয়ে দেওয়া হয়।
ডেলিভারি চার্জ কত?
আপনার লোকেশন অনুযায়ী নির্ধারিত ডেলিভারি চার্জ চেকআউট পেজে প্রদর্শিত হয়।
মূল্য পরিশোধের কী কী মাধ্যম রয়েছে?
বর্তমানে ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ) পদ্ধতি চালু রয়েছে।
বইয়ে কোনো সমস্যা থাকলে কি রিটার্ন বা রিপ্লেসমেন্ট পাওয়া যাবে?
হ্যাঁ। বইটি যদি ছেঁড়া, ক্ষতিগ্রস্ত বা ভুল প্রিন্ট থাকে, তবে ডেলিভারি পাওয়ার ৭ দিনের মধ্যে রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন। বিস্তারিত জানতে আমাদের শিপিং ও রিটার্ন নীতি দেখুন।
অর্ডার ট্র্যাক করবো কিভাবে?
অর্ডার সম্পন্ন হলে আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন এবং পার্সেলের ডেলিভারি আপডেট প্রদান করবেন।
আপনারা কি দেশের বাইরে ডেলিভারি করেন?
বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের সব জেলা ও উপজেলায় ডেলিভারি দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ডেলিভারি ভবিষ্যতে যুক্ত করা হবে।
পছন্দের বইটি খুঁজে না পেলে কি সংগ্রহ করে দেওয়া যাবে?
অবশ্যই! আমাদের বই রিকোয়েস্ট পেজে গিয়ে বইয়ের নাম ও লেখকের তথ্য দিয়ে জানান, আমরা সংগ্রহ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।